প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৫
মুন্সীগঞ্জে ৩শহীদ পরিবারে সঞ্চয়পত্র হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ০৩ (তিন) টি পরিবারের মাঝে সঞ্চয়পত্র হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়। সোমবার বিকালে জেলা প্রশসক কার্যালয়ে সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেক ১০লাখ টাকার সঞ্চয় হস্তান্তর হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, শহিদ পরিবারদের প্রতি জেলা প্রশাসন সবসময় কৃতজ্ঞ ও সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। আজকের সঞ্চয়পত্র বিতরণ তাঁদের প্রতি কৃতজ্ঞতার সামান্য প্রকাশ মাত্র।
সঞ্চয়পত্র গ্রহণ করেন মুন্সীগঞ্জে ৪আগষ্ট শহিদ রিয়াজুল ফরাজী, শহিদ ফরিদ শেখ এবং শহিদ মো: সজল এর পরিবার।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত