প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
সিরাজদীখান স্বাস্থ্য কমপ্লেক্সে সরঞ্জাম ও নগদ সহায়তা প্রদান
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সরঞ্জাম সংকট নিরসনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও বিত্তবান ব্যক্তিরা বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরিদীর হাতে এসব সরঞ্জাম ও অনুদান তুলে দেওয়া হয়।
হাসপাতালের উন্নয়নে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজি একটি রেফ্রিজারেটর (ফ্রিজ), ইছাপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. জাহাঙ্গীর ছয়টি সিলিং ফ্যান এবং নূর নবী একটি আইপিএস প্রদান করেন। এছাড়া রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ খিজির চৌধুরী হাসপাতালের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে থাই গ্লাস স্থাপনের দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে মোহাম্মদ নাফিজ হাসপাতালের দুইজন পরিচ্ছন্নতা কর্মীর মাসিক বেতন বহনের ঘোষণা দেন।
হাসপাতালের সেবা কার্যক্রম আরও গতিশীল করতে কয়েকজন ব্যক্তি নগদ অর্থ সহায়তাও প্রদান করেন। এর মধ্যে হিমু উদ্দিন ও আলী আনসার মোল্লা এক লাখ টাকা করে, মো. অপু ভুইয়া ৩০ হাজার টাকা, জাকির শেখ ৩০ হাজার টাকা, জসিম উদ্দিন ২০ হাজার টাকা এবং মধ্যপাড়া ইউনিয়নের সিঙ্গাপুরপ্রবাসী আমান শেখ ২০ হাজার টাকা অনুদান দেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাইদার আলী এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত