মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের বাঘিয়া বাজারে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১ জুন) বাঘিয়া বাজারস্থ মদিনা কোল্ড স্টোরেজের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সদস্য ও যশলং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ঢালী মো. ওয়াহিদের উদ্যোগে এবং যশলং ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিরণ বকাইল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ইউনিয়ন বিএনপির সদস্য রতন বেপারী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম চোকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাশেম খান, ইউনিয়ন বিএনপির সদস্য জাহাঙ্গীর হালদার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ দেও এবং ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ঢালী।
এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও অবদানের ওপর আলোচনা করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।