মুন্সীগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারী মাসুদা বেগমের (৬৫) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা শহরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে। এতে নিহতের স্বজন, মামলার বাদীসহ দুই শতাধিক স্থানীয় নারী-পুরুষ অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শহরের থানারপুল এলাকার সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততার কারণে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। দ্রুত তদন্ত শেষে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ জুন সকালে শহরের উপকন্ঠ মুক্তারপুর সেতুর নীচ থেকে ৬৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন নারী মাসুদা বেগমের লাশ দ্ধার করে পুলিশ। তিনি সদরের পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকার প্রয়াত পানা উল্লাহ বেপারী মেয়ে।#