মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির কামারখাড়ায় বিএনপির ব্যানার ও ফেস্টুন সাটানোর কাজে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মামুন পেয়াদা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এমনকি মাহাবুব আলম নামের এক যুবককে মারধর করার ঘটনায় টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। আর অভিযোগ দাখিলের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানা গেছে।
মাহবুব আলম অভিযোগ করেন, গত ২৭ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় রাজনৈতিক নেতাদের শুভেচ্ছাবার্তা সংবলিত একটি ব্যানার টানানোর সময় অভিন পেয়াদা বাধা দেন এবং ব্যানার না নামালে মারধরের হুমকি দেন। তিনি আরও অভিযোগ করেন, ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি নেতাদের ব্যানার ও ফেস্টুন সাটানোর সময়ও বাধা দেন কামারখাড়া এলাকার বাসিন্দা মামুন পেয়াদা, ইকবাল পেয়াদা, অভিন পেয়াদা ও অভিক পেয়াদা গং।