রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ ইউনিটের পক্ষ থেকে তীব্র তাপদাহের কারণে ট্রাফিক পুলিশসহ অসহায় মানুষের মাঝে ছাতা, হাতপাখা এবং পানি বিতরণ করা হয়েছে। মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জস্থ লঞ্চঘাট এলাকায় বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত মানু। আরো উপস্থিত ছিলেন রেড ক্রিস ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ হালিম হোসেন, সাবেক পৌর কমিশনার মো. আলী লিটন, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হকসহ প্রমুখ নেতৃবৃন্দ এবং সোসাইটির সদস্যবৃন্দ।