প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
তৃণমূলকে গতিশীল করতে গজারিয়ায় ইসলামী আন্দোলনের ‘সদস্য তারবিয়্যাত’ অনুষ্ঠিত.
জুয়েল দেওয়ান,গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়্যাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকার একটি রেস্টুরেন্টের কনভেনশন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গজারিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মৌলভী আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাফ আলী আকন।
উপজেলা শাখার সেক্রেটারী মুহা. মজিবুর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাৎ হোসেন লস্করপুরী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ মাহাবুব কাসেমী, গজারিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব সামসুল হক সরকার ও ডা. আক্তার হোসাইন প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে দক্ষ ও দায়িত্বশীল কর্মী তৈরির ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত