প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
টঙ্গীবাড়িতে দুই ব্যবসায়ীকে জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তিনি ওই বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন ।
ক্যান্ডেল পার্ক রেস্টুরেন্টে মনিটরিং কালে দেখা গেছে, একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে। ডাস্টবিন উন্মুক্ত ভাবে রাখা অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। খাবারের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন বনরুটি বিক্রয় করা হচ্ছে। রেস্টুরেন্টটির ম্যানেজার মোহাম্মদ জুন্নূন কে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নাবা কনফেকশনারিতে মনিটরিং কালে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। দোকানটির মালিক মোহাম্মদ রোকনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ি থানা পুলিশের একটি দল।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত