হাম সংক্রমণে হটস্পট মুন্সীগঞ্জেআক্রান্ত রোগীর সংখ্যা ১৩২
▪️ বৃহস্পতিবার নতুন শনাক্ত ১৮ জন
▪️ চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছে ১০৫
▪️জেলায় নেই কোনো মৃত্যু
হামের প্রাদুর্ভাব বিস্তারে হটস্পট মুন্সীগঞ্জে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১৩২ জন হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতালে ১১৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন এবং ১০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপরদিকে গতকাল বৃহস্পতিবার নতুন করে ৬ মাস বয়সী এক শিশুসহ ১৪ জন হাম-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষায় আরও ৪ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা হাম আক্রান্তে উচ্চ ঝুঁকির তালিকায় থাকা মুন্সীগঞ্জে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলায় হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে আক্রান্ত রোগীরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে দেশব্যাপী টিকা কার্যক্রম উদ্বোধনের পর থেকে মুন্সীগঞ্জে পুরো জেলায় শিশুদের জন্য বিশেষ টিকাদান ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন হয়েছে। জেলার ১ লাখ ৭৭ হাজারেরও বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ১টি কক্ষ প্রস্তুত রয়েছে। স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জ্বর, র্যাশ বা হাম রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন কর্তৃপক্ষ জানিয়েছে, হামের সংক্রমণ ঠেকাতে জেলা স্বাস্থ্য বিভাগের সব রকমের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে হামের চিকিৎসায় একটি বিশেষ কক্ষ ও ৫টি বিশেষ বেড প্রস্তুত রয়েছে। এ ছাড়াও হাম আক্রান্ত রোগীর সেবা ও চিকিৎসায় জেলা স্বাস্থ্য বিভাগে সকল প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার সরকারি হাসপাতালগুলোতে হাম ও হাম-সন্দেহভাজন রোগীদের চিকিৎসা অব্যাহত রয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ২ জন এবং শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বৃহস্পতিবার নতুন করে ৬ মাস বয়সী এক শিশুসহ ১৪ জন হাম-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া পরীক্ষায় আরও ৪ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
লীড নিউজের পেটে (সিঙ্গেল কলাম)
পরিস্থিতির বিস্তারিত
➖➖➖➖➖➖➖➖➖➖➖
জেলায় হামে আক্রান্ত হয়ে ১১৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১০৫ জন চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন। বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্সে ১৮ জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।
লীড নিউজের পেটে (সিঙ্গেল কলাম)
চিকিৎসা প্রস্তুতি
➖➖➖➖➖
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের জন্য ৫টি বিশেষ বেড ও একটি আইসোলেশন কক্ষ প্রস্তুত রাখা হয়েছে।
জরুরি চিকিৎসায় পরামর্শ
➖➖➖➖➖➖➖➖
হামের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে যোগাযোগ করতে পারেন।
এছাড়া আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে (যেমন: সদর, শ্রীনগর, টঙ্গিবাড়ী, লৌহজং, সিরাজদীখান, বা গজারিয়া) হামের চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে,
➖➖➖➖➖➖➖
হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই শিশুদের শরীরে লাল র্যাশ, জ্বর, সর্দি বা কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং ভিটামিন-এ ক্যাপসুল ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি।