প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
লৌহজংয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, লৌহজং-
মুন্সীগঞ্জের লৌহজংয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে শুক্রবার সন্ধ্যা হলদিয়া ইউনিয়ন ইশরাত কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনির হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান দেওয়ান। বিশেষ বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমীন খান।
এর আগে বিকালে গাওদিয়া এবং রাত কুমারভোগ পৃথকভাবে ইউনিয়ন বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাহাদাৎ বার্ষিকীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, মো. রাশেদ, আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, বাদল হাওলাদার, আরিফুজ্জামান লাভলু, খালেকুজ্জামান বাছারসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত