প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
মোল্লাবাজার সেতু পরিদর্শন করলেন তানভীর সিনহা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার গুরুত্বপূর্ণ মোল্লাবাজার সেতু পরিদর্শন করেছেন প্রয়াত সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার ছেলে তানভীর সিনহা সুপ্রিয়।
গতকাল শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সেতুটির সার্বিক অবস্থা পরিদর্শন করেন। এ সময় সেতুর বর্তমান অবস্থা, যানবাহন চলাচলের পরিস্থিতি এবং স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়গুলো খতিয়ে দেখা হয়।
পরিদর্শনকালে তানভীর সিনহা সুপ্রিয় বলেন, মোল্লাবাজার সেতুটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতুটি নিরাপদ ও টেকসই রাখতে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
এ সময় স্থানীয় বাসিন্দারা সেতুর বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পরিদর্শনে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরণ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান এবং বালুচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি টিপু সুলতানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত