প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
বিশ্ব পরিবেশ দিবসে আলোকসেতু গ্লোবাল ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিভিন্ন গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আলোকসেতু গ্লোবাল ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টা থেকে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্যরা আড়িয়লের বিভিন্ন স্থানে ৫ শতাধিক ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ করেন। এ সময় জাতীয় ফল কাঁঠালসহ বিভিন্ন জাতের গাছের চারা স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।
আলোকসেতু গ্লোবাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনিক শেখ বলেন, “পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের সংগঠন নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।”
সংগঠনের সভাপতি ইনশাত ইসলাম নুর বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারাও অংশগ্রহণ করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন আলোকসেতু গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাকসুদ আলম অপু, সদস্য আরিফুল ইসলাম রিংকু, আব্দুল্লাহ খান, হৃদয় বেপারী, শাওন শেখ, শাহরিয়ার নাফিস, মো. রাসেল, মুহিন ও রোকনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান আয়োজকরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত