প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
বেতকা বাজারে গণসংযোগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর
টঙ্গীবাড়ি প্রতিনিধি
পবিত্র হজ পালন শেষে নিজ এলাকায় ফিরে ব্যাপক গণসংযোগ করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
পদপ্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন শিকদার। শনিবার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা বাজারে তিনি ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত