প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আরিফুল ইসলাম খান
তাজুল ইসলাম রাকিব
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী আরিফুল ইসলাম খান (রাসেল)।
এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে আরিফুল ইসলাম খান (রাসেল), সাধারণ শিক্ষক সদস্য (প্রতিনিধি) হিসেবে মো. আব্দুল করিম দুলাল এবং অভিভাবক সদস্য হিসেবে মোহাম্মদ এনামুল হক মনোনীত হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ২ জুন ২০২৬ তারিখে অনুমোদনপত্র জারি করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সভাপতি আরিফুল ইসলাম খানের নেতৃত্বে নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত