মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে কার্যকর হাতিয়ার। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মুন্সীগঞ্জ গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। গতকাল শনিবার জেলা প্রসাশন ও মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বিষয়ক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকালে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।