প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
মুন্সীগঞ্জে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় বেকারির ম্যানেজারকে জরিমানা
শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক বেকারির ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় তিনি বাজারটির বিভিন্ন দোকান সমূহে মনিটরিং করেন। নিহার বেকারিতে মনিটরিং কালে দেখা গেছে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি, বিস্কুট প্রভৃতি প্রস্তুত করা হচ্ছে এবং কেকের নিচে সাদা কাগজ ব্যবহার না করে পুরাতন খবরের কাগজ ব্যবহার করা হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বেকারিটির ম্যানেজার মোহাম্মদ রাসেলকে সমুদয় টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।
এ ব্যাপারে অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, সিপাহীপাড়া নিহার বেকারির ম্যানেজারকে
১৫ হাজার টাকা জরিমানা করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দিয়েছি। অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত