মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের রমজানবেগ পূর্ব পাড়া এলাকায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে যোগিনীঘাট ব্রিজ থেকে জেলা প্রশাসন প্রাইমারি স্কুল পর্যন্ত সড়কে স্ট্রিট লাইট স্থাপন এবং বৈদ্যুতিক পোল স্থাপন ও মেরামতের কাজ সম্পন্ন হয়েছে।
মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক জনাব মৌসুমী মাহবুব মহোদয়ের উদ্যোগে সড়কের দৈর্ঘ্য অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক স্ট্রিট লাইট ও অন্যান্য আনুষঙ্গিক বৈদ্যুতিক সামগ্রী সংযোজন করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নিরাপদ সঞ্চালনের লক্ষ্যে যথাযথ সার্কিট ব্রেকারসহ সুরক্ষা ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে, যাতে ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ সহজ হয় এবং যেকোনো বৈদ্যুতিক ত্রুটি দ্রুত নিয়ন্ত্রণ করা যায়।
এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন এলাকার প্রায় ৫৫০টি পরিবার। চলতি বছরের মার্চ–এপ্রিল মাসে প্রকল্পটি গ্রহণ করা হয় এবং সম্প্রতি সকল কাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এই প্রকল্পের ফলে রাত্রিকালীন নিরাপত্তা বৃদ্ধি, চুরি-ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ হ্রাস, জরুরি চলাচল সহজীকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়েছে।