কামরুজ্জামান রতন এমপি বলেছেন
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
▪️৬ মাসে ২০০০টি বৃক্ষ রোপন করা হবে
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হলো, যা চলমান থাকবে। মুন্সীগঞ্জবাসীর সহযোগিতায় আমরা এই উদ্যোগকে সফল করতে চাই।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার মুন্সীগঞ্জ শহরের মোঃ আমিরুল হক পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৬ মাসে ২,০০০টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনর সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সার্বিক বাবস্থাপনায় ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক জনাব মৌসুমী মাহবুব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ,কে,এম ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন,
কর্মসূচির আওতায় বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, খোলা স্থান ও জনসাধারণের ব্যবহৃত এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা