প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
গজারিয়ায় সচেতন সমাজের মতবিনিময় সভা.
নিজস্ব প্রতিবেদক,গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বাস্থ্যসেবা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেছে সামাজিক সংগঠন ‘গজারিয়া সচেতন সমাজ’।
গতকাল বৃহস্পতিবার সকালে সংগঠনটির একটি প্রতিনিধি দল গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গজারিয়া থানা পরিদর্শন করে। পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবা কার্যক্রম, জনসেবার মান বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেয় তারা।
সভায় গজারিয়া সচেতন সমাজের পক্ষ থেকে স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সেবাপ্রাপ্তি সহজ করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া সচেতন সমাজের সভাপতি রুহুল আমিন খাঁন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলম, সিনেট বোর্ড সদস্য প্রকৌশলী মামুন শরীফ, এবাদুল হক, ইউসুফ আলী দেওয়ান, তোফাজ্জল হোসেন সরকার, সহ-সভাপতি শেখ নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত