প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
গজারিয়ায় নবাগত ইউএনও উম্মে হাফছা নাদিয়ার যোগদান.
জুয়েল দেওয়ান,গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উম্মে হাফছা নাদিয়া।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। এর আগে গজারিয়ার ইউএনও মাহমুদুল হাসান বদলিজনিত কারণে অন্যত্র দায়িত্বপ্রাপ্ত হওয়ায় পদটি শূন্য হয়।
জানা গেছে, উম্মে হাফছা নাদিয়া এর আগে নরসিংদী জেলার বেলাবো উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর অভিজ্ঞতা গজারিয়া উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও উম্মে হাফছা নাদিয়া বলেন, সরকারি নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী গজারিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে তিনি আন্তরিক ভাবে কাজ করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত