আজ শনিবার মুন্সীগঞ্জে আসছেন তথ্য ও সম্প্রসারণ মন্ত্রনালয়ের সচিব মাহবুবা ফারজানা। ঢাকার এই কাছের জেলা সফরে এসে তিনি নারী ও শিশু বিষয়ক সামাজিক সচেতনতামুলক সেমিনারের অংশ নেবেন। শনিবার বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের অভ্যন্তরে উপজেলা মডেল মসজিদস্থ
ইসলামীক ফাউন্ডেশন মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে সম্মানিত সকল সংবাদকর্মীদের উপস্থিত থাকতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন বিশেষ অনুরোধ করেছেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারন সম্পাদক গোলজার হোসেন।