প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
মুন্সীগঞ্জে বাংলাদেশ বেতারের বহিরাঙ্গন অনুষ্ঠান
নাজমুল হাসান শাওন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় বাংলাদেশ বেতারের উদ্যোগে মুন্সীগঞ্জে এক বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুঠোফোনের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. শাহ আলম, যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে নারী ও শিশু নির্যাতন, মানবপাচার, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানবিক মূল্যবোধের চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকাশ, সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারের মাধ্যমে সমাজ থেকে এসব অপরাধ দূর করা সম্ভব।
এ সময় শিশু, কিশোর ও নারীর অধিকার সুরক্ষা এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে দেশের জনপ্রিয় শিল্পী শবনম মুস্তারী প্রিয়াঙ্কা, গামছা পলাশ, অনন্যা আচার্য ও গাজী শুভর অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া দেখা যায়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত