প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
সিরাজদীখানে মন্দির উন্নয়নে ৩ লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি আব্দুল্লাহ
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা উপজেলার কোলা ইউনিয়নের শ্রী শ্রী জয় মা রক্ষা কালী মন্দিরের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য ৩ লাখ টাকার আর্থিক বরাদ্দ প্রদান করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
গতকাল শনিবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নে অবস্থিত শ্রী শ্রী জয় মা রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে এই আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।
জানা গেছে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সামাজিক উন্নয়ন প্রকল্প-২ এর প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বরাদ্দ থেকে এ অর্থ প্রদান করা হয়।
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত