প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
সিরাজদীখানে একটি মসজিদের উন্নয়নে ৩ লাখ টাকা বরাদ্দ
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খিদিরপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য ৩ লাখ টাকার আর্থিক বরাদ্দ প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার আছরের নামাজের পর উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই আর্থিক অনুদান হস্তান্তর করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
জানা গেছে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সামাজিক উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিশেষ বরাদ্দ এবং মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর কোটার বরাদ্দ থেকে এই অর্থ প্রদান করা হয়।
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত