প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
আলো-আঁধার ও চোর-পুলিশ খেলায় মেতে উঠেছে লৌহজংয়ের বিদ্যুৎ বিভ্রাট
তাজুল ইসলাম রাকিব,
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কয়েকদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া ও দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাতের বিভিন্ন সময়ে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া ও কিছুক্ষণ পর আবার ফিরে আসার ঘটনায় স্থানীয়দের কাছে পরিস্থিতি যেন “আলো-আঁধার ও চোর-পুলিশ” খেলায় পরিণত হয়েছে।
বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও বৃদ্ধ-শিশুরা। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় ঘরের মধ্যে থাকা কষ্টকর হয়ে উঠছে। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।
লৌহজং উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দিনে ও রাতে অসংখ্যবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। অনেক সময় দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতির স্বাভাবিক কার্যক্ষমতা এবং জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি।
স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যুৎ বিভ্রাটের কারণ চিহ্নিত করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
লৌহজং জোনাল অফিসার ডিজিএম মুহাম্মদ মনসুর হোসেন জানান চাহিদার থেকে সরবরাহ কম তাই লোডশেডিং হচ্ছে। অতিদ্রুত এ সমস্যার সমাধান হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত