বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার উপ-পরিষদের উদ্যোগে সংগঠকদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় একাধিক বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে ফেসিলেটর/মডারেটর হিসেবে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা আক্তার,
নারীর রাজনৈতিক ক্ষমতায়নের আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ বিষয়ে আলোচনা করেন সহ-সভাপতি, হামিদা খাতুন,
সিডও বিষয়ে আলোচনা করেন জেলার সভাপতি
এড: নাছিমা আক্তার।
আলোচনা শেষে সংগঠকরা দলবদ্ধ কার্যক্রম সম্পন্ন করেন। বেসরকারি নারী সংগঠন ও মানবাধিকার সংগঠন সমূহ কিভাবে সিডও সনদের প্রচার জনগঠনের কাছে পৌঁছাতে পারে- তা দলবদ্ধ কাজের বিষয় ছিল।প্রশিক্ষণে বিভিন্ন পাড়ামহল্লায় গঠিত কমিটির সংগঠকরা উপস্থিত ছিলেন।