মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপি নেতার স্ত্রী খাদিজা জামাল ইন্তোকল করেছেন। ইন্নালিল্লাহি...রাজিউন। তিনি জেলা বিএনপির সদস্য ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ জামালের স্ত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন শোক প্রকাশ করেছেন।#