প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
গজারিয়ায় এমপির ঐচ্ছিক তহবিল হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান.
নিজস্ব প্রতিবেদক,গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় গজারিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ভবেরচর, গজারিয়া ও বাউশিয়া ইউনিয়নের ৩৭ জন হতদরিদ্র ও অসহায় ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় ৩৫ জনকে জনপ্রতি ৩ হাজার ৪০০ টাকা এবং দুইজনকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৩৯ হাজার টাকা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী, জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কামরুজ্জামান রতন এমপি বলেন, মানুষ মানুষের জন্যে। মানুষের সেবাই আল্লাহর এবাদত। আমরা সবাইকে নিয়ে গজারিয়ায় একটি মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।###
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত