শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ফ্রি স্পেশালাইজড হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কাঠাদিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মুন্সীগঞ্জ জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আলী আসগর রিপন মল্লিক এবং ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ও সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. মো. খলেকুজ্জামান দীপু।
সভায় সভাপতিত্ব করেন ড্যাব মুন্সীগঞ্জের আহ্বায়ক ডা. এ কে এম মফিজুল ইসলাম।
স্বাস্থ্য ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাবের উপদেষ্টা ডা. দেওয়ান নিজাম উদ্দিন (হেলাল)। এছাড়াও কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করেন ড্যাব মুন্সীগঞ্জের সদস্য সচিব ডা. মো. জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর হোসেন।
স্বাস্থ্য ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগী দেখেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। এলাকার অসহায়, নিম্ন আয়ের ও সাধারণ মানুষ এ সেবার সুযোগ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ ফ্রি স্পেশালাইজড হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।