প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
সিরাজদীখানে মাদকবিরোধী বিশেষ অভিযান, ৪১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা-এ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার মধ্যপাড়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে জুম্মন শেখ (২০), পশ্চিম আবিরপাড়া গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে অন্তর আহম্মেদ (২১) এবং দক্ষিণ তাজপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাকিল খন্দকার (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে কুসুমপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুম্মন শেখের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে রাত দেড়টার দিকে একই টিম রশুনিয়া বাসস্ট্যান্ড মোড়ে আরেকটি অভিযান চালায়। সেখানে তল্লাশি করে ৩০ পিস ইয়াবাসহ অন্তর আহম্মেদ ও শাকিল খন্দকারকে আটক করা হয়।
এ বিষয়ে মো. আলাউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা আপসহীন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত