নারী জাগরণের অগ্রদূত, জননী সাহসিকতা, কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়
জেলা শাখার সভাপতি এড: নাছিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা করেন জেলা শাখার সহ সভাপতি শাহানারা আক্তার, সাধারণ সম্পাদক সালমা আক্তার, প্রশিক্ষণ সম্পাদক রাজকুমারী মুখার্জী, কার্যকরী সদস্য আছিয়া বেগম ও মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী নাসিম।
আলোচনা শেষে প্রাক্তন শিক্ষক ও বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সহ সভাপতি মাহফুজা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া সংগঠনের আন্দোলন সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহনাজ বেগম কবি সুফিয়া কামালের কবিতা আবৃত্তি করেন এবং শিক্ষার্থী ও নেত্রীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।