মুন্সীগঞ্জের গজারিয়ায় আশঙ্কাজনক হারে নিচে নামছে পানির স্তর। উপজেলার কোন কোন এলাকায় মাটির ৩০০ ফুট গভীরেও পানি পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছে এই সমস্যার সমাধানে ভ‚গর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার কমানো এবং ভ‚পৃষ্ঠের উপরিভাগের পানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। এখনই এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই এলাকার মানুষকে পানির জন্য আরও বেশি ভোগান্তিতে পড়তে হতে পারে বলে জানিয়েছেন তারা।
খবর নিয়ে জানা যায়, ভ‚গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ উপজেলার বেশ কিছু এলাকায় নলক‚প দিয়ে পানি উঠছে না। কোথাও কোথাও গভীর নলক‚পেও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পানি। পানির অভাবে নিত্য প্রয়োজনীয় কাজ করতে সমস্যা হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। ভ‚গর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও পরিবেশগত নানা কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম ঘুরে দেখা যায় প্রায় সব ইউনিয়নে কম বেশি সমস্যা হচ্ছে। সমস্যা সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছে ভবেরচর, বাউশিয়া ও ইমামপুর ইউনিয়নে। এই ইউনিয়নগুলোর অধিকাংশ গ্রামে পানির সংকট এতটাই তীব্র যে নলক‚প দিয়ে দিয়ে পানি উঠছে সেখানে লাইনে দাড়িয়ে পানি নিচ্ছে মানুষ। পানির অভাবে অনেকে আবার বাসা বদলে অন্যত্র চলে যাচ্ছেন।
ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রামের বাসিন্দা আরমান পাঠান বলেন, মাটির ৩০০ ফুট গভীর নলক‚প বসিয়েও আমরা পানি পাচ্ছি না। বর্ষা মৌসুমে নলক‚পে পানি উঠলেও গ্রীষ্ম মৌসুমে যখন তাপমাত্রা অনেক বেশি থাকে তখন পানি পাওয়া যায় না।
ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা খোকন বলেন, আমাদের মহল্লার অধিকাংশ নলক‚প দিয়ে পানি উঠছে না। আজ থেকে ২৫ বছর আগে ৩০ থেকে ৪০ ফুট গভীরে পানি পাওয়া গেলেও এখন ২০০ ফুট গভীরেও পানি পাওয়া যায় না। স্পষ্ট বোঝা যাচ্ছে দিনকে দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে।
ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বাসিন্দা রাজিয়া বেগম জানান, গত কয়েকদিন ধরে তাদের বাড়ির নলক‚প দিয়ে পানি উঠছে না। মাটির ১৫০ থেকে ২০০ ফুট গভীরেও পানি পাওয়া যাচ্ছে না বাধ্য হয়ে অন্যের বাড়ি থেকে পানি আনতে হচ্ছে তাদের।
বাউশিয়া গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন বলেন, রান্না-বান্না সহ ঘর গৃহস্থালী অনেক কাজই পানি লাগে। নলক‚প থেকে পানি বের না হয় বাধ্য হয়ে অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে আমাদের। আশপাশের বাড়িতে একই সমস্যা থাকায় যেই টিউবওয়েলগুলোতে পানি উঠছে সেখানে রীতিমতো লাইন ধরে পানি আনতে হচ্ছে।
বিষয়টি সম্পর্কে জনস্বাস্থ্য নিয়ে কাজ করা প্রকৌশলী আব্দুল আল ইমরান বলেন, শুধু গজারিয়া নয় বাংলাদেশের বিভিন্ন এলাকায় পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাওয়ার তথ্য পাচ্ছি আমরা। স্বাভাবিক অবস্থায় মাটির ৬ থেকে ৭ ফুট নিচেই ভ‚গর্ভস্থ উৎসে পানি পাওয়ার কথা। কিন্তু সে অবস্থা এখন আর নেই। ঢাকায় পানি পেতে ৮০০-৮৫০ ফুট বা তারও বেশি নিচে নামতে হচ্ছে। খুলনায় ভ‚গর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে ২৫-৩০ ফুট নিচে নেমে গেছে। রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলে ১২০-১৪০ ফুট নিচে নেমেছে। ঢাকার আশেপাশের কিছু জেলা যেমন নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জে পানির স্তর নিচে নামছে আশঙ্কাজনক হারে। ভ‚গর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার কমানো না গেলে এবং ভ‚পৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধি না করা গেলে সামনে আমাদের জন্য ভয়াবহ সময় অপেক্ষা করছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। গজারিয়া উপজেলার অধিকাংশ এলাকায় অগভীর নলক‚পে পানি উঠছে না সেজন্য আমরা সাবমারসিবল টিউবওয়েল বসানোর পরামর্শ দিচ্ছি। বেসরকারিভাবে এ ধরনের টিউবওয়েল বসাতে গেলে ৭০ থেকে ৮০ হাজার টাকার মতো খরচ হয় যা অনেকের সামর্থের বাইরে। সরকারিভাবে আমরা কিছু এলাকায় সাবমারসিবল টিউবওয়েল বসিয়েছি তবে সেটি চাহিদার তুলনায় অপ্রতুল। গজারিয়ার পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাচ্ছে এটি ভীষণ চিন্তার বিষয়।#