কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কাতার বৃহত্তর ঢাকা প্রবাসী কল্যান সমিতি। এ উপলক্ষে গত (৮- জুলাই) রাত ৮ টার দিকে কাতারের রাজধানী দোহায় ফিরোজ আব্দুল আজিজের একটি অভিজাত রেস্তোরাঁয় এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
বক্তারা বিদায়ী রাষ্ট্রদূত কাতার বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যেসব পদক্ষেপ নিয়েছে তা উপস্থিত সবার সামনে তুলে ধরেন।
বিদায়ী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আলাদা করে গর্ব করার কিছু নেই, প্রবাসীদের স্বার্থ রক্ষাই ছিল আমাদের কাজ।আমরা চেষ্টা করেছি, কাতারে বসবাসরত নাগরিকরা দূতাবাসে এসে যেনো তাদের প্রাপ্য অধিকার পায়। দল মতের উর্ধে থেকে আমাদের লোকজন নাগরিকদের সেবা দিয়ে গেছেন।
তিনি আরও বলেন, আমার যাবার বেলায় আপনারা যে কষ্ট পেয়েছেন এটাই আমার কাছে পাওয়া।
এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর ঢাকা প্রবাসী কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি মো : আবুল কাশেম, সাধারণ সম্পাদক হাজী বাশার সরকার,বিদায় সংবর্ধনা কমিটির আহবায়ক মো: আলমগীর আলী, সহ-আহবায়ক মো: সেলেয়মান গণি প্রমুখ।