মিরকাদিম পৌরসভার উদ্যোগে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রস্তুতের দুই-এক দিনের মধ্যেই সরাসরি দোকানে গিয়ে হস্তান্তর করা হচ্ছে। একই সঙ্গে লাইসেন্সের একটি কপি ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হচ্ছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমান নাগরিক সেবা আরও সহজ ও দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা করেন।
কার্যক্রমটি পরিচালনা করছেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও মিরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আহসান হাবিব।
এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।