প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
টঙ্গীবাড়ীতে ছাত্রকে বলাৎকারে ব্যর্থ হয়ে গলা কাটার চেষ্টা, ১১ দিন পর শিক্ষক গ্রেপ্তার
আপন সরদার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা এবং পরে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মাদ্রাসা শিক্ষক হাফেজ মো. লোকমান হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন সকাল ১১টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসার শিক্ষক লোকমান হোসেন একই প্রতিষ্ঠানের এক ছাত্রকে সোনারং এলাকার একটি নির্জন অনাবাদি জমিতে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, এতে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো ছুরি দিয়ে ছাত্রটির গলায় আঘাত করে হত্যার চেষ্টা করেন।এ সময় ছাত্রটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ওইদিন রাত ১০টা ১০ মিনিটে টঙ্গীবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
মামলার পর পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় এবং টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। তদন্তের একপর্যায়ে র্যাবের সহযোগিতায় সোমবার (২২ জুন) চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে অভিযুক্ত লোকমান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লোকমান হোসেনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর শশীভূষণ এলাকায়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত