প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
লৌহজংয়ে কেক কেটে আর্জেন্তাইন কিংবদন্তি লিওনেল মেসির জন্মদিন পালন
মো. মানিক মিয়া, লৌহজং-
আর্জেন্তাইন কিংবদন্তি ৩৯-এ পা দিলেন লিওনেল মেসি। ফিফা বিশ্বকাপে পুরো বিশ্ব উন্মাদনায় মেতে উঠেছে। এ সময় ফুটবলের জাদুকর লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে সমর্থকদের উচ্ছ্বাস দেখা দিয়েছে। এ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হলদিয়া বাজারে বন্ধু মহলের অফিসে আর্জেন্টিনার ভক্তরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন এম শুভ আহমেদ, আতাউর রহমান খান, রফিকুল ইসলাম, সেলিম খন্দকার, আখতার হোসেন, শামীম ফকির, সুমন বেপারী, মধু দেওয়ান, মাহবুব মুক্তার, শেখ জামাল, রুবেল নূরী, আউয়াল শেখ, গিয়াসউদ্দিন উকিল প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত