প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
গজারিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি দায়ের.
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন থেকে হৃদয় মিয়া (২৬) নামে এক যুবকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার বাবা গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার টেংগারচর গ্রামের নিজ বাড়ি থেকে নরসিংদীর উদ্দেশ্যে যাওয়ার কথা বলে বের হন হৃদয় মিয়া। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর- ১১৫৩।
নিখোঁজ হৃদয়ের গায়ের গড়ন মাঝারি, ওজন প্রায় ৬৪ কেজি এবং উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তার মাথার চুল ছোট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
হৃদয়ের সন্ধান পেতে তার বাবা-মা ও স্বজনরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত ০১৯১৮-০১৯৪২০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত