প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
রাজনগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি অনুমোদন
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ঐতিহ্যবাহী রাজনগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে আবু তৈয়ব সনেটকে সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোহাম্মদ আজাহার হোসেন, সাধারণ শিক্ষক সদস্য এবং মো. মাসুদ রানা, অভিভাবক সদস্য।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন না হওয়া পর্যন্ত আগামী ৬ মাসের জন্য এই এডহক কমিটি কার্যকর থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত