প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫৫তম বোর্ড সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ২৫৫ তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুন) বেলা ১১টায় সমিতির সদর দপ্তরের বোর্ড সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির বোর্ড সভাপতি মোঃ হামিদুল ইসলাম লিংকন।
সভায় সমিতির সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সচিব চৈতী দেবনাথ, সহ-সভাপতি লাইজু আকতার, কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, বোর্ড পরিচালক সোয়েব হোসেন শামীম, মোহাম্মদ এমারত হোসেন, আব্দুল কাদির, সামছুল হক হাওলাদার ও রোকসানা পারভীন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার সদর দপ্তরের ডিজিএম বাবুল হোসেন, শ্রীনগর জোনাল অফিসের ডিজিএম খন্দকার মাহামুদুল হাসান, টংগীবাড়ি জোনাল অফিসের ডিজিএম আবদুস সালাম, লৌহজং জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মনসুর হোসেনসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের কর্মকর্তাবৃন্দ।
সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সেবার গুণগত মান বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে বোর্ড সভাপতি মোঃ হামিদুল ইসলাম লিংকন সমিতির সার্বিক অগ্রগতিতে বোর্ড সদস্য ও কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে সমিতির উন্নয়ন, স্বচ্ছতা এবং গ্রাহকসেবার মান আরও বৃদ্ধিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত