প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
লৌহজং সরকারি কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, লৌহজং-
মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ জুন) বৃহস্পতিবার সকালে কলেজ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সহিদুর রহমান সিকদারের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, শিক্ষক পরিষদের সদস্য সচিব সানজিদা আখতার লোপা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান কামরুজ্জামানসহ কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সহিদুর রহমান সিকদার তার বক্তব্য বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এবার আমাদের কলেজ থেকে ৮ শ ৬৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিবে। সকলের সফলতা কামনা করছি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত