প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের নির্বাচনী গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক, লৌহজং-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীন। তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন। গতকাল শুক্রবার বিকালে হলদিয়া বাজার ও গোয়ালীমান্দ্রা বাজারে ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের কাছে দোয়া ও সমর্থন চান।
গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীন বলেন, নতুন ভাবনায়, নতুন নেতৃত্বে আপনাদের সেবা করতে চাই। আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমার নেবার কিছু নেই, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি একটি মাধ্যম চাই যেখানে বসে ইউনিয়নবাসীর সকল স্থরের মানুষের সেবা করতে পারি। উন্নয়নের লক্ষ্যে সর্বদা আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম কাউসার ফরাজি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক গোলাম সারোয়ার কাইউম, হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কুদরত খান ইয়েন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল চৌকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত