প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
৩০ কেজি গাঁজা উদ্ধার, মূল্য ৯ লাখ টাকা
অপরাধ প্রতিবেদক
মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের পুরতান সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় আরাফাত খান রাব্বি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেল ৪টা দিকে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আরাফাত খান রাব্বি (২১) পুরাতন সরকারপাড়া এলাকার হুমায়ুন খানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল সদরের পুরাতন সরকারপাড়ায় আরাফাত খান রান্বির বসতবাড়িতে
অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ৩০ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা। জব্দ করা মাদক ও গ্রেপ্তার রাব্বিকে সদর থানায় হস্তান্তরসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত