প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
সিরাজদীখানে খিদিরপুর শ্মশানের কাঠের পুল ও মাটি ভরাট কাজ পরিদর্শন ইউএনও
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর শ্মশানে চলমান মাটি ভরাট ও কাঠের পুল নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
গতকাল সোমবার (২৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামে গিয়ে তিনি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার এবংউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার জানান, স্থানীয়দের দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় খিদিরপুর শ্মশানে যাতায়াত সহজ করতে উন্নয়ন প্রকল্পের আওতায় মাটি ভরাট ও কাঠের পুল নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজটি সম্পন্ন হলে শ্মশানে যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
এ বিষয়ে ইউএনও রুম্পা ঘোষ বলেন, সরকারি উন্নয়ন কাজের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি কমানো। তাই কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে, যাতে স্থানীয় মানুষ সুফল দ্রুত পেতে পারেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত