প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই দোকান পরিদর্শনে ইউএনও, সহায়তার আশ্বাস
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দুটি দোকান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
গতকাল সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান দুটি ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও রুম্পা ঘোষ ক্ষতিগ্রস্ত দোকানদারদের সান্ত্বনা দিয়ে বলেন,এই দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের পাশে রয়েছে। সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা দেওয়া হবে।
এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন,বিষয়টি মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ভাইকে জানানো হয়েছে। ইনশাআল্লাহ, তিনি এবং আমি আপনাদের পাশে আছি।
উল্লেখ্য, সোমবার ভোর সোয়া ৪টার দিকে রামকৃষ্ণদী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সুবল রায়ের সুবল স্টোর ও অবিরাম রায়ের অবিরাম স্টোর সম্পূর্ণ পুড়ে যায়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত