সরকার ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজে‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি আওতায় বৃক্ষরোপন পালন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেল ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় শিক্ষকরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতারসহ শিক্ষকবৃন্দ।