প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬
সিরাজদীখানে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৪ পরীক্ষার্থী
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে উপজেলার পাঁচটি কেন্দ্রে মোট ৯৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৩০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ জন পরীক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা যায়। প্রথম দিনের পরীক্ষায় উপজেলার কোনো কেন্দ্রেই কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর উপজেলার পাঁচটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৯৫৪ জন। এর মধ্যে ছাত্র ৪৪৪ জন এবং ছাত্রী ৫১০ জন।
কেন্দ্রভিত্তিক উপস্থিতি ও অনুপস্থিতির চিত্রে দেখা যায়, মালখানগর ডিগ্রি কলেজ কেন্দ্রে সর্বোচ্চ ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ কেন্দ্রে মোট ৩৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৬৭ জন।
আলী আজগর অ্যান্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯১ জন উপস্থিত ছিলেন, অনুপস্থিত ছিলেন ৬ জন।
বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ কেন্দ্রে ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৯ জন উপস্থিত ছিলেন, অনুপস্থিত ছিলেন ৪ জন।
সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজ (আলিম) কেন্দ্রে ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮ জন উপস্থিত ছিলেন, অনুপস্থিত ছিলেন ৪ জন।
বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ (ভোকেশনাল) কেন্দ্রে ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৫ জন উপস্থিত ছিলেন। এখানে সবচেয়ে কম ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে। আগামী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত