প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২০১ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার যোগিনীঘাট মোল্লারচর এলাকায় একটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মিলন দেওয়ান (৩৪), শরীফ হাসান (২৮), আবু সাইদ (৩০) ও সোহরাব হোসেন (৪৮)। জেলা পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় পরিচালিত অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল যোগিনীঘাট মোল্লারচরে মো. আনোয়ার হোসেনের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় ২০১ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ জানায়, মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত