আজ ৪ জুলাই অবিভক্ত ভারতের বঙ্গীয় আইন পরিষদ, পাকিস্তান প্রাদেশিক ও জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও সাহিত্যসেবী আব্দুল হাকিম বিক্রমপুরীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে মুন্সীগঞ্জে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার এবং তার ভ্রাতষ্পুত্র প্রাক্তন সিএসপি নুরুল ইসলাম অনুর স্মৃতি সংরক্ষনে প্রতিষ্ঠিত অনু মেমোরিয়াল ফাউন্ডেশন ও তার প্রতিষ্ঠিত কে, কে, গভঃ ইনস্টিটিউশন দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করেছে। এ দিন মরহুমের কবর জেয়ারত, মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। একই সাথে মুন্সীগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে।
আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন।
আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।