মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ১০ টি মাদরাসা থেকে দাখির পরীক্ষায় ২৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৯০ জন উত্তীর্ণ হয়, যা শতকরা ৭০.১১ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে ১২ জন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ থেকে এ তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সেরা ফল করেছে ইসলামপুর কামিল মাদরাসা। সর্বাধিক শিক্ষার্থী অংশ নেয় ইসলামপুর কামিল মাদরাসা থেকে। ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৯৭.৫০%। এই প্রতিষ্ঠান থেকে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। নেছারাবাদ নুরিয়া দাখিল মাদরাসা দ্বিতীয় হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮০.৬৫%। প্রতিষ্ঠানটি থেকে সর্বোচ্চ ৫ জন জিপিএ-৫ পেয়েছে। কম ফল করেছে সিদ্দিক আকবর ও হযরতপুর মাদরাসা। সিদ্দিক আকবর দাখিল মাদরাসায় পাশের হার মাত্র ৩৬.৩৬% (২২ জনে ৮ জন উত্তীর্ণ)। হযরতপুর আহমদিয়া দাখিল মাদরাসায় পাশের হার ৪১.৩৮% (২৯ জনে ১২ জন উত্তীর্ণ),৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এছাড়া রসপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭৮.৫৭%। মধ্যপাড়া রাহমানিয়া দাখিল মাদরাসার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬৬.৬৭%। খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদরাসার ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৫৫.৫৬%। মোহসেনিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ২৫জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭২.০০%। মালখানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ শিক্ষার্থী ১জন, পাশের হার ৭৪.০৭%।কালিনগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮০.৯৫%।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার বলেন, উপজেলার মাদরাসাগুলোর ফলাফল সামগ্রিকভাবে সন্তোষজনক। অধিকাংশ প্রতিষ্ঠানের পাশের হার আশাব্যঞ্জক। যেসব প্রতিষ্ঠানে ফলাফল ভালো হয়নি, তাদের একাডেমিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে উপজেলা শিক্ষা অফিস থেকে নিয়মিত তদারকি করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, দাখিল পরীক্ষার এ সফলতা উপজেলা প্রশাসনের জন্য গর্বের। ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অবদান রাখবে। পাশের হার আরও উন্নত করতে মাদ্রাসাগুলোর একাডেমিক পরিবেশ ও শিক্ষকদের ভূমিকা আরও সক্রিয় করতে হবে। যেসব প্রতিষ্ঠান পিছিয়ে আছে, তাদের নিয়ে আলাদাভাবে কাজ করা হবে।