প্রয়াত শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক আবুল বাশারের রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয় মাঠে শতায়ূ সংঘের উদ্যোগে এ স্মরণ সভায় বক্তারা বলেছেন, অধ্যাপক আবুল বাশারের মৃত্যুতে মুন্সীগঞ্জ এক নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্বকে হারিয়েছে। তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, বরং শিক্ষা বিস্তার, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সততা, আদর্শ ও মানুষের প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শতায়ূ সংঘের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন শতায়ূ সংঘের সাধারণ সম্পাদক শাহজাহান সিকদার, সহসভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী, অ্যাডভোকেট বাশার ও আমিন মুন্সী।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা আজিম, আব্দুল সাত্তার, কোষাধ্যক্ষ গুলজার হোসেন সুমন, আকরাম আলী হালদার, অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, মো. সেলিম, অ্যাডভোকেট সালে আলম প্রিন্স, সাবেক কমিশনার তপন, আজিজুল হক, আব্দুল মতিন, কামাল হালদার, শাহাবুদ্দিন, আব্দুল হালিম, জুয়েল খান, আলী আকবর চায়না, ইমাম নেছারসহ শতায়ূ সংঘের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম অধ্যাপক আবুল বাশারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত সবাই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর আদর্শকে সমাজে ধারণ করার আহ্বান জানান।